কবিতা সমাহার
Wednesday, August 1, 2018
Wednesday, May 9, 2018
আপন মনে বিষাক্ত ধোঁয়ায় কেন দূরে ঠেলিস!
আকাশের দিকে তাকিয়ে ভাবি
আকাশের মাঝে আছো তুমি
আকাশ আমায় ডেকে বলে,
তোর মাঝেই তার বাড়ি।
আকাশকে বলিঃ
তোর-আমার অনেক মিল।
ভালোবেসেও তাকে, অতীদূরে থাকিস!
তুই তাকে, দূর থেকেই আগলে রাখিস
আকাশ আমায় বলে উঠেঃ অতীক্ষুদ্র আমি; তোর মাঝে বিশালতা-ভালোবাসা; আমার প্রতিচ্ছবি! আপন মনে বিষাক্ত ধোঁয়ায় কেন দূরে ঠেলিস! আমি বলিঃ তুই বিশাল-সীমানা তোর নাই! তোর অন্তর এত বিশাল, খুঁজে না পাই, আমি এক শস্য দানা- তোর নিচেই তো ঠাঁই! আকাশ বলেঃ তোর মাঝে এক পৃথিবী তোর মাঝেই সকল সৃষ্টি তোর মাঝে হাজার আকাশ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি! আমার জন্য বলতো দেখি, আছে কোথায় এমন মহান উক্তি!

Sunday, April 29, 2018
এখন আমার কবিতারা অপূর্নতায় ভোগে না
এখন আমার কবিতারা
অপূর্নতায় ভোগে না,
এখন তারা সমৃদ্ধ হায়-
ভুলে গেছে তুমিহীনতা..
-
বিরহ ছন্দ-সুখে মত্ত,
এখন তারা অনেকখানি পরিপূর্ণ!
তুমি আছো ছন্দ মাঝে
দিনের আলোয় রাতের সব তারাদের মতো।
অপূর্নতায় ভোগে না,
এখন তারা সমৃদ্ধ হায়-
ভুলে গেছে তুমিহীনতা..
-
বিরহ ছন্দ-সুখে মত্ত,
এখন তারা অনেকখানি পরিপূর্ণ!
তুমি আছো ছন্দ মাঝে
দিনের আলোয় রাতের সব তারাদের মতো।
Friday, April 27, 2018
অপরিচিতা তুমি- নাম না জানা ফুল
অপরিচিতা তুমি- নাম না জানা ফুল
জানালার অপর প্রান্তে ঘোলা আরশী
সুস্পষ্ট তোমার প্রতিচ্ছবি।
তোমার নাম কী?- নীলা!
সুনীল গঙ্গোপাধ্যায়ের কাব্যরাণী নীরার মতো!
তুমকি নীরা রূপী নীলা!
নীল রং-এ দুর্বলতা,
তোমায় দেখে আরো প্রবল,
নীল জামা জড়িয়ে ছিলো তোমায়
যেন মেঘহীন আকাশের প্রতিবিম্ব।
বক্ররেখার মতো দেহযষ্টি,
চিকন আঁকাবাঁকা মানবমূর্তি।
অকস্মাৎ দেখা যায় চাঁদ-আয়নায় প্রতিবিম্ব,
বিস্মিত মন- দিনের আলোয় চাঁদ!
হঠাৎ অপ্রত্যাশিত আলোর ঝলকানি,
ঘুম ভাঙ্গার মতো কাটলো ঘোর,
চাঁদের প্রতিবিম্ব নয়-
আয়নায় দেখেছিলাম তোমার হাসির প্রতিচ্ছবি
প্রসারিত চিকন ঠোঁট – তুমি হাসছিলে....
আচমকা জ্বালা করে উঠে চোখ-বন্ধ হয়ে যায়,
বাতাসে ঝরেছে পাপড়ি
জোর করে চোখ খুলি- আবার তাকাই আয়নায়
তুমি নেই- আয়না জুড়ে শূন্যতা
তবে তুমি ছবি হয়ে রয়ে গেছো ভাবনায়!
শব্দরা ভাবনার কাছে অসহায়,
ভাবনারা কারাবন্দী মস্তিষ্কের প্রতিটা সেলে।
তোমার সাথে কার যেন মিল পাচ্ছে মন,
আচ্ছা! সে আমার বহুবছর আগের কবিতা নয়তো!
সে আমার সদ্য হারিয়ে যাওয়া কবিতা নয়তো!
সে আমার চুরি হওয়া - হৃদয় বাগিচার ফুল নয়তো!
না, না, আর ভাবতে চাই না,
অসময়ে অশ্রু ঝরাতে চাই না।
মিথ্যে অজুহাতে অশ্রু লুকাতে চাই না।
নীলপদ্মের নীল টা রেখে – পদ্ম হারাতে চাই না।
শীতল বাতাস বইছে,
তবু শরীর জুড়ে উত্তাপ
মন গহীনের অগ্নিসখা
শরীরে ছড়াচ্ছে উত্তাপ।
সূর্য রশ্মি; বাষ্পায়িত সাগর জল,
ভাবনায় পরিবর্তন – সেই তুমি ময় নেত্রকোন।
বিরহ নেয় ঠাঁই – মন আকাশে মেঘালয়
দুঃখ সুখের মিশ্রণ, প্রতিবিম্বিত সারাজীবন

Thursday, April 26, 2018
জীবন কেটে গেছে একা
জীবন কেটে গেছে
একা
একান্তে ভালোবাসা হয়নি,
প্রেমহীন কাটাই জীবন,
নীরবে,
তবু নীরবতায় থাক
তোমার প্রতি আমার
ভালোবাসা!
আমার প্রতি তোমার
উপহাস,অবহেলা,
অযত্নের ভালোবাসা!
সে সবে আমি এখন
ভালোবাসা পাই!
মনে হয়, তবুওতো অনুভব করে আমায়!
অনুভূতির না হোক অবক্ষয়!
অনুভূতি গুলো
মুছে না যাক।
তুষারে তুষারে জমাট বাঁধা
বরফের মত
ভালোবাসা
অনুভূতি বেঁচে থাক
বাতাসের মত!
কি জানি এক হাহাকার.....
কি জানি এক হাহাকার,
শুকনো পাতার ধ্বনি!
ঝরে চলে মন আঙ্গিনায়
পাড় ভাঙ্গার গান শুনি।
বিনিদ্র রজনী পার
বাতাসে শুধুই হাহাকার,
আমি মগ্ন-বিভোর,
ভাবনায় খুঁজি পারাপার।
কল্প মাঝে এঁকে চলি
ফুটে ওঠে তোমার ছবি,
চোখ যে তোমার আকাশ সখি,
চন্দ্র যেন তোমার প্রতিচ্ছবি!
ভালবাসি রাত,
ভালবাসি চাঁদ,
হোক তা বহুদূর
কিংবা বিনিদ্র বিষাদ!
Wednesday, April 25, 2018
বিদায়ের ছলে প্রথম ও শেষবারের মত পেয়েছিলাম তোমার স্পর্শ।
বিদায়ের ছলে;
প্রথম ও শেষবারের মত
পেয়েছিলাম তোমার স্পর্শ।
তোমার সাথে কাটানো প্রতিটি
নীরব মুহূর্ত;
আমার
এক একটি কবিতা।
তোমার সাথে আমার
কেটেছে অসংখ্য মূক সময়।
নীরব, নিস্তব্ধ আশু কাল।
স্তব্ধতায় কাটানো সময়;
আমার প্রতি তোমায়
করেছে আরো বিরক্ত।
আমি জানি; আমি বুঝি,
তবু কাটিয়েছি প্রহর নিঃশব্দি,
নিঃশব্দ আমার প্রাণপন
অপ্রকাশ্য ভালোবাসা তোমার প্রতি।
নিষ্পলক তাকিয়েছি তোমার দিকে
তোমার অগোচরে; পুরোনো ছন্দে
তুমি বুঝনি নীরব ভালোবাসা।
বুঝনি সে কালে, বুঝনা এ কালে;
আদৌ কি বুঝবে কোন কালে?
Tuesday, April 24, 2018
লুকিয়ে লুকিয়ে যে আমিটা তোমাকে দেখছিলাম ... !
লুকিয়ে লুকিয়ে যে আমিটা তোমাকে দেখছিলাম
সে আমিটাকে তুমি খেয়াল করনি।
দুটো চোখে কতটা ভালোবাসা থাকতে পারে,
তুমি দেখনি।
আমি দেখেছি,
দুটো চোখে কতটা মায়া থাকতে পারে!
কিন্তু, তুমি দেখনিঃ
দুটো চোখে কতটা মুগ্ধতা থাকতে পারে।
একবার যদি খেয়াল করতে,
হয়ত দেখতে পেতে!
কতটা মুগ্ধতা নিয়ে,
দুটো চোখ তোমায় দেখতে পারে,
দুটো চোখ কিভাবে মনের কথা বলে।
চিন চিনে সুখানুভূতির ব্যাথা, বুক ফেটে চোখে কিভাবে আসে, এ দুচোখে খেয়াল করলে হয়ত তুমি দেখতে। খেয়াল’ই করনি! এ দুটো চোখ একপলকে তোমায় হাজার বছর ধরে দেখেছে! এক পলকেই হাজার কপি ছবি মন গহীনে জমা করে নিয়েছে

Subscribe to:
Comments (Atom)