লুকিয়ে লুকিয়ে যে আমিটা তোমাকে দেখছিলাম
সে আমিটাকে তুমি খেয়াল করনি।
দুটো চোখে কতটা ভালোবাসা থাকতে পারে,
তুমি দেখনি।
আমি দেখেছি,
দুটো চোখে কতটা মায়া থাকতে পারে!
কিন্তু, তুমি দেখনিঃ
দুটো চোখে কতটা মুগ্ধতা থাকতে পারে।
একবার যদি খেয়াল করতে,
হয়ত দেখতে পেতে!
কতটা মুগ্ধতা নিয়ে,
দুটো চোখ তোমায় দেখতে পারে,
দুটো চোখ কিভাবে মনের কথা বলে।
চিন চিনে সুখানুভূতির ব্যাথা,
বুক ফেটে চোখে কিভাবে আসে,
এ দুচোখে খেয়াল করলে হয়ত তুমি দেখতে।
খেয়াল’ই করনি!
এ দুটো চোখ একপলকে তোমায় হাজার বছর ধরে দেখেছে!
এক পলকেই হাজার কপি ছবি মন গহীনে জমা করে নিয়েছে

মারহাবা মারহাবা ��
ReplyDelete