বিদায়ের ছলে;
প্রথম ও শেষবারের মত
পেয়েছিলাম তোমার স্পর্শ।
তোমার সাথে কাটানো প্রতিটি
নীরব মুহূর্ত;
আমার
এক একটি কবিতা।
তোমার সাথে আমার
কেটেছে অসংখ্য মূক সময়।
নীরব, নিস্তব্ধ আশু কাল।
স্তব্ধতায় কাটানো সময়;
আমার প্রতি তোমায়
করেছে আরো বিরক্ত।
আমি জানি; আমি বুঝি,
তবু কাটিয়েছি প্রহর নিঃশব্দি,
নিঃশব্দ আমার প্রাণপন
অপ্রকাশ্য ভালোবাসা তোমার প্রতি।
নিষ্পলক তাকিয়েছি তোমার দিকে
তোমার অগোচরে; পুরোনো ছন্দে
তুমি বুঝনি নীরব ভালোবাসা।
বুঝনি সে কালে, বুঝনা এ কালে;
আদৌ কি বুঝবে কোন কালে?

No comments:
Post a Comment