Thursday, April 26, 2018

কি জানি এক হাহাকার.....

কি জানি এক হাহাকার, শুকনো পাতার ধ্বনি! ঝরে চলে মন আঙ্গিনায় পাড় ভাঙ্গার গান শুনি। বিনিদ্র রজনী পার বাতাসে শুধুই হাহাকার, আমি মগ্ন-বিভোর, ভাবনায় খুঁজি পারাপার। কল্প মাঝে এঁকে চলি ফুটে ওঠে তোমার ছবি, চোখ যে তোমার আকাশ সখি, চন্দ্র যেন তোমার প্রতিচ্ছবি! ভালবাসি রাত, ভালবাসি চাঁদ, হোক তা বহুদূর কিংবা বিনিদ্র বিষাদ!

No comments:

Post a Comment