জীবন কেটে গেছে
একা
একান্তে ভালোবাসা হয়নি,
প্রেমহীন কাটাই জীবন,
নীরবে,
তবু নীরবতায় থাক
তোমার প্রতি আমার
ভালোবাসা!
আমার প্রতি তোমার
উপহাস,অবহেলা,
অযত্নের ভালোবাসা!
সে সবে আমি এখন
ভালোবাসা পাই!
মনে হয়, তবুওতো অনুভব করে আমায়!
অনুভূতির না হোক অবক্ষয়!
অনুভূতি গুলো
মুছে না যাক।
তুষারে তুষারে জমাট বাঁধা
বরফের মত
ভালোবাসা
অনুভূতি বেঁচে থাক
বাতাসের মত!

No comments:
Post a Comment