Wednesday, May 9, 2018

আপন মনে বিষাক্ত ধোঁয়ায় কেন দূরে ঠেলিস!

আকাশের দিকে তাকিয়ে ভাবি আকাশের মাঝে আছো তুমি আকাশ আমায় ডেকে বলে, তোর মাঝেই তার বাড়ি। আকাশকে বলিঃ তোর-আমার অনেক মিল। ভালোবেসেও তাকে, অতীদূরে থাকিস! তুই তাকে, দূর থেকেই আগলে রাখিস

আকাশ আমায় বলে উঠেঃ অতীক্ষুদ্র আমি; তোর মাঝে বিশালতা-ভালোবাসা; আমার প্রতিচ্ছবি! আপন মনে বিষাক্ত ধোঁয়ায় কেন দূরে ঠেলিস! আমি বলিঃ তুই বিশাল-সীমানা তোর নাই! তোর অন্তর এত বিশাল, খুঁজে না পাই, আমি এক শস্য দানা- তোর নিচেই তো ঠাঁই! আকাশ বলেঃ তোর মাঝে এক পৃথিবী তোর মাঝেই সকল সৃষ্টি তোর মাঝে হাজার আকাশ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি! আমার জন্য বলতো দেখি, আছে কোথায় এমন মহান উক্তি!